দ্বন্দ্ব

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

অমিতাভ অরণ্য
  • ৮৬
তোমার মাঝে আমার মাঝে, যুদ্ধ ভেরী সদাই বাজে!
আমি হাসি মত্ত হাসি, ভুবন আমার; দিগবিজয়ী।
তোমার দোরে দাঁড়িয়ে আছি, সিংহ দুয়ার বন্ধ।
আমার করে তোমাকে চাই এই নিয়ে সব দ্বন্দ!
তুরগ আমার তরঙ্গিত, তুমি ভীষণ দুর্বিনীত।
অস্ত্র ঝনায় ঝনঝনাঝন, তোমায়-আমায় ভীষণ রণ!

তোমায় আমি আনব লুঠে, বন্দী হবে মণিকোঠে,
আজকে!
আমার করে তোমাকে চাই, দেখবে করে
রাজ কে?

সহস্র এক তরবারির ধার আমার হাতে ঝলসে ওঠে,
তুমি শুধু মৃদু হাসো, তোমার ঠোটে গোলাপ ফোটে,
আঘাত সকল আমার যত নুইয়ে পড়ে তোমার পায়ে,
আমার প্রাণ ওষ্ঠাগত তোমার অমল হাসির ঘায়ে,

তোমার চোখে অবহেলা,
অবহেলা।
আমার বুকে বিষমজ্বালা,
বিষমজ্বালা।

তলোয়ারের ঝনঝনানি মিলিয়ে গেল কোন সূদুরে,
তুমি এখন একাই রানী আমার গোপন অচীনপুরে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ আবেগ ফুটিয়েছেন, খুব ভালো লেগেছে.... শুভকামনা রইল।
অমিতাভ অরণ্য আমি নতুন ভাইয়া। আপনার অনুভুতির জন্য ধন্যবাদ।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ভাল লেগেছে।শুভ কামনা আর ভোট রইলো।আমার পাতায় আমন্ত্রণ।

০৫ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী